রাজশাহী, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি করপোরেশনের একটি আবাসন প্রকল্প বাতিলের দাবি করেছে এলাকাবাসী।
শনিবার এই দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুশরইল ও মেহেরচণ্ডী এলাকার লোকজন।
দুপুরে 'মুশরইল-মেহেরচণ্ডী মৌজা ভূমি রক্ষা কমিটি'র ব্যানারে স্থানীয় একটি মাঠে আয়োজিত এই সংবাদ সম্মেলন করা হয়।
এতে বলা হয়, মুশরইল-মেহেরচণ্ডী মৌজায় যে ১৩৬ একর জমি অধিগ্রহণ করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) আবাসিক প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, তার নব্বই ভাগের মালিক কৃষক। পরিকল্পনা অনুযায়ী সেখানে ১৩০০ প্লট করা হলে স্থানীয় কৃষকরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
লিখিত বক্তব্যে কমিটির সদস্য আলাউদ্দিন বলেন, ইতোপূর্বে হাউজিং এস্টেট এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বিভিন্ন আবাসিক প্রকল্পের নামে কয়েক হাজার একর জমি অধিগ্রহণ করে কৃষকদের নিঃস্ব^ করে দিয়েছে। অথচ জমির উপযুক্ত দামও তারা পাননি।
যে জমি সিটি করপোরেশন অধিগ্রহণ করতে চায় তাতে বছরে তিনটি ফসল হয়। ওই এলাকার মানুষের একমাত্র পেশা কৃষি। আবারো জমি হারালে কৃষকদের পথে বসতে হবে।
প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে হুমকি দেওয়া হয়।
অন্যদের মধ্যে কমিটির আহবায়ক আসলাম উদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম কুদ্দুস, ওয়ার্কার্স পার্টির নেতা ওমর ফারুক, পারিলা ইউপি সদস্য আবুল কাসেম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
পরে স্থানীয় লোকজন মুশরইল এলাকায় ঝাড়
bdnews24