ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্ছৃঙ্খল আচরণের কারণে বিচারের মুখোমুখি এক সিপাহীর বিরুদ্ধে আবারো আদালতে অভিযোগ করেছেন মামলার প্রসিকিউটর। একপর্যায়ে তাকে কাঠগড়া থেকে নামিয়ে অন্য একটি কক্ষে নিয়ে যেতে বাধ্য হন কর্তৃপক্ষ।
শনিবার বিজিবি সদর দপ্তর পিলখানার দরবার হলে বিশেষ আদালত-৭-এ এই ঘটনা ঘটে।
গত বছরের ১ ডিসেম্বর ২৪ রাইফেল ব্যাটেলিয়নের আব্দুল বাছেত নামের একজন সিপাহিকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। আদালত চলাকালে গোপন ক্যামেরায় বাছেতের বিভিন্ন আপত্তিকর অঙ্গভঙ্গি ও মন্তব্যের জন্যে এই সাজা দেওয়া হয়। পরে তিনি আদালতের কাছে ক্ষমা চাইলেও তা নাকচ করা হয়।
শনিবার আদালত চলার একপর্যায়ে বাছেত সাক্ষী ও আদালতকে উদ্দেশ্য করে কটুবাক্য বলা শুরু করেন। একপর্যায়ে তাকে কাঠগড়া থেকে নামিয়ে দরবার হলের পশ্চিম-উত্তর দিকের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। তাকে সেখানে রেখেই আদালতের বিচারকাজ শেষ করা হয়।
মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্ণেল মো. সামছুর রহমান তার এই আচরণের জন্যে শাস্তি দাবি করলে আদালত তা পরবর্তী তারিখে বিবেচনা করা হবে বলে জানায়।
বিডিআর বিদ্রোহের মামলায় ২৪ রাইফেল ব্যাটেলিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে।
শনিবার বিশেষ আদালত-৭-এ মামলার ১৮তম দিনে ৬১ জন অভিযুক্তের বিরুদ্ধে ছয়জন সাক্ষ্য দিয়েছেন। অভিযুক্তরা সবাই সাক্ষীদের জেরা সম্পন্ন করেছেন।
এ নিয়ে মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪০ জন সাক্ষী মোট ৪৮৭ জন আসামির বিরুদ্ধে আদালতে তাদের সাক্ষ্য উপস্থাপন করেন।
বিজিবি সদর দপ্তর পিলখানার দরবার হলে সকাল ৯টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। ১০ ফেব্র"য়ারি সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতুবি করা হয়েছে।
২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জন জওয়ান এ মামলার আসামি। আসামিদের মধ্যে ৩১ জন দোষ স্বীকার করেছেন।
বিশেষ আদালত-৭ সভাপতিত্ব করছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম।
তাকে সহায়তা করেন বিচারক প্যানেলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রব্বানী, মেজর সাইদ হাসান তাপস ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সোহরাওয়ার্দী। প্রসিকিউটর হিসাবে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সামছুর রহমান।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন।
পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৬টি আদালতে ১১টি মামলায় ৪০৭০ জন অভিযুক্তের বিচার চলছে।
সীমান্ত রক্ষী বাহিনীর বিদ্রোহ এবং বিচার শুরুর সময় এর নাম ছিলো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। তবে রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে নতুন আইন হওয়ার পর স
bdnews24