২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ইউপি সদস্য গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলায় ২৬ বান্ডেল ভারতীয় শাড়িসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 09:24 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ফেনী, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ফুলগাজী উপজেলায় ২৬ বান্ডেল ভারতীয় শাড়িসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরো তিনজন। গ্রেপ্তারকৃত আলী আহাম্মদ (৬০) ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি দক্ষিণ তারালিয়া গ্রামে। বাবার নাম ফয়েজ আহাম্মদ। ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন গাইন বাড়ির রাস্তার মাথা থেকে শাড়িসহ চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার বাকি তিনজন হলেন- চট্টগ্রামের করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে মো. মোশাররফ হোসেন (২৫), হাবিবুল্লাহর ছেলে নূর হোসেন (২৮) এবং ফেনী পৌর এলাকার মধুপুর এলাকার আব্দুল হকের ছেলে গিয়াস মিয়া (৩২)। শাড়িগুলোর দাম প্রায় ১০ লাখ টাকা। এ ব্যাপারে শনিবার দুপুরে ফুলগাজী থানায় মামলা হয়েছে বলে জানান মোমিন খান। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ফুলগাজীর বদরপুর সীমান্ত দিয়ে শাড়িগুলো এনে তারা চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫১৮ ঘ.