২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অস্ত্র ও জাল টাকাসহ পিরোজপুরের গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 07:47 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

পিরোজপুর, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও জাল টাকাসহ পিরোজপুরের গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভান্ডারিয়া উপজেলার পৈকখালী বাজারে অভিযান চালিয়ে চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলালকে (৫৩) গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৮ এর ক্যাপ্টেন আব্দুর রকিব জানান, দুলালের কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুই হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) গোলাম সরোয়ার বাদি হয়ে দুলালের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় দুটি পৃথক মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৩৩৭ ঘ.