সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে নলকার দিয়ারপাচিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের বঙ্গবন্ধু সেতু থানার ওসি নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিহত আবুল কালাম (৪৫) রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদিয়ার গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
ওসি নুরুন্নবী জানান, কালাম সাইকেলে করে নলকা হতে রায়গঞ্জ যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় কালাম ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৫০ ঘ.
bdnews24