২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বার: আ.লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী ঘোষণা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এই প্যানেলের সভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার। সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন এস এম আবুল হোসেন। আগামী মাসের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠানের কথা। বৃহস্পতিবার রাতে বার কাউন্সিল মিলনায়তনে সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রার্থীদের নাম ঘোষণা করেন। সহ-সভাপতি পদে এ প্যানেল থেকে মনোনয়ন পান কে এম সাইফুদ্দিন আহমেদ ও এ কে এম জগলুল হায়দার আফরিদ। কোষাধ্যক্ষ পদে জেসমিন সুলতানা, সহ-সম্পাদক পদে এস এম মাসুদ হোসেইন দোলন ও এস এম জহিরুল ইসলাম মনোনয়ন পেয়েছেন। এছাড়া সদস্য পদে সঞ্চিতা সাহা, অপূর্ব কুমার বিশ্বাস, জেসমিন আক্তার কেয়া, মো. আনোয়ার হোসেন রেজা, বাহারউদ্দিন আল রাজী ও সোভনা পারভিনকে মনোনয়ন দেওয়া হয়। সমন্বয় পরিষদের আহবায়ক ব্যারিস্টার আমীর-উল-ইসলামের সভাপতিত্বে এক সভায় আওয়ামী লীগ সমর্থিত এ প্যানেলের প্রার্থী চূড়ান্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩৩০ ঘ.