২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরে চুরির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে চুরি, লুটপাট ও হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে চুরি, লুটপাট ও হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারের প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা ও মনোবল ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। মন্দিরে চুরি, লুটপাট ও হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং লুন্ঠিত সোনা-রুপার অলঙ্কার ও প্রণামীর অর্থ উদ্ধারের দাবি জানান তারা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজল দেবনাথ, বীরেশ চন্দ্র সাহা, বাসুদেব ধর, মঙ্গল চন্দ্র ঘোষ। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/এইচএ/১৮৪০ ঘ.