২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এই বৈঠকে সীমান্তে বাংলাদেশিদের হত্যা না করা, মাদক ও অন্য পণ্য চোরাচালান রোধ, শান্তি-শৃংখলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা। কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তে বুধবার সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়। চলে সাড়ে ১১টা পর্যন্ত। বিজিবি ৪১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জি এম খোরশেদ আলম সাংবাদিকদের জানান, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশু পাচার প্রতিরোধ বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন উপ-অধিনায়ক মেজর জি এম খোরশেদ আলম ছাড়াও আরো কয়েকজন কর্মকর্তা। অপরদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১২৬ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুধীর হুডা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.