২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএমজির ঢাকা-চট্টগ্রাম শাটল বাস সার্ভিস চালু

ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ফ্লাইট-শাটল বাস সার্ভিস চালু করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ফ্লাইট-শাটল বাস সার্ভিস চালু করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স। বুধবার এয়ারলাইন্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএমজির যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ সেবা নিশ্চিতে এই সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা হয়ে প্রথম ফ্লাইট-শাটল বাসটি বুধবার সকালে চট্টগ্রাম পোঁছায়। জিএমজির যাত্রীরা ২৭ মার্কিন ডলারের বিনিময়ে এই সেবা উপভোগ করতে পারবেন। চট্টগ্রাম থেকে সৌদি আরবগামী যাত্রীরা সকাল ১০টায় চট্টগ্রামের শ্যামলী কাউন্টার থেকে এই সার্ভিসের মাধ্যমে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/এইচএ/২১১০ ঘ.