২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে ১৮টি গ্রেনেড উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে ১৮টি গ্রেনেড ও দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের ভৈরবে ১৮টি গ্রেনেড ও দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের একটি সড়কের পাশের মাটির নিচ থেকে এসব উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ভৈরব থানার ওসি শাহজাহান কবীর সাংবাদিকদের বলেন, বোমাগুলো দেখে মনে হয়েছে বেশ পুরনো। ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার। বোমাগুলো তাজা কিনা তা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে বলে ওসি জানান। পুলিশ ও এলাকাবাসী জানায়, মহেশপুর গ্রামে নির্মাণাধীন সড়কে মাটি ফেলার সময় শ্রমিকেরা বিকাল ৩টার দিকে মাটির নিচে একটি ব্যাগ পায়। ব্যাগটি খোলার পর বোমার মত বস্তু দেখতে পেয়ে তরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বোমাসহ ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২০ ঘ.