২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বার্ড ফ্লু, হাঁস-মুরগি নিধন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বার্ড ফ্লু আক্রান্ত দেড় শতাধিক হাঁস ও মুরগি নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

গাইবান্ধা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাঘাটা উপজেলায় বার্ড ফ্লু আক্রান্ত দেড় শতাধিক হাঁস ও মুরগি নিধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চকচকিয়া গ্রামে এ নিধন অভিযানে অংশ নেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল উদ্দিন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন ও ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হাই। বেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, গত সোমবার (৩১ জানুয়ারি) গ্রামের তাজুল ইসলামের সাতটি দেশি মুরগি মারা যায়। গাইবান্ধা আঞ্চলিক পশু রোগ অনুসন্ধান গবেষণাগারে পরীক্ষায় এসব মুরগির নমুনায় বার্ডফ্লু সনাক্ত হয়। দুপুরে তাজুল ইসলামের বাড়ির আশপাশে এক কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় দেড় শতাধিক হাঁস-মুরগি নিধন করে মাটিচাপা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৬ ঘ.