২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলার পরিকল্পনা: লন্ডনে বাংলাদেশির বিচার শুরু

সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে লন্ডনে গ্রেপ্তারকৃত বাংলাদেশি কম্পিউটার বিশেষজ্ঞ রাজীব করিমের বিচার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

লন্ডন, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে লন্ডনে গ্রেপ্তারকৃত বাংলাদেশি কম্পিউটার বিশেষজ্ঞ রাজীব করিমের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টে এই বিচার শুরু হয়। গত বছর ফেব্র"য়ারি মাসে উত্তর ইংল্যান্ডের নিউক্যাসেল থেকে রাজীব করিমকে গ্রেপ্তার করে সে দেশের পুলিশ। তিনি ব্রিটিশ এয়ারওয়েজের একটি কল সেন্টারে কর্মরত ছিলেন। আদালতের শুনানিতে বলা হয়, ইয়েমেনের উগ্রপন্থী মুসলিম নেতা আনওয়ার আল আওলাকির ভক্ত রাজীব যুক্তরাষ্ট্রগামী একটি উড়োজাহাজ বোমা ফাটিয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। রাজীব ইমেলের মাধ্যমে আনওয়ার আওলাকিকে ব্রিটিশ এয়ারওয়েজের বিভিন্ন তথ্য দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। প্রসিকিউটর জনাথন লাইডলো কিউসি বলেন, "রাজীব আরো কয়েকজনকে নিয়ে সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছেলেন।" আদালতের ১২ জন জুরিকে প্রসিকিউটর জানান, জিজ্ঞাসাবাদে রাজীব একটি সন্ত্রাসী গ্র"পের জন্য ভিডিও তৈরি, তহবিল সংগ্রহ এবং স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার কথা স্বীকার করেছেন। ৩১ বছর বয়সী রাজীব করিম ২০০৬ সালে যুক্তরাজ্যে গিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের নিউক্যাসল অফিসে চাকির নেন। গত বছরের মার্চে তাকে সিটি অব ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে আত্মঘাতি বোমা হামলার প্রস্তুতি, বাংলাদেশ পাকিস্তান ও ইয়েমেনের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতার জন্য অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/জেকে/১৮০৭ ঘ.