২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা, না বাবা: এরিকের মত নিল আদালত

মা বিদিশা, না বাবা এরশাদের কাছে থাকবে- এ বিষয়ে ছেলে এরিকের মত নিয়েছে আদালত। তবে আদালতে এরিক কী বলেছে তা জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মা বিদিশা, না বাবা এরশাদের কাছে থাকবে- এ বিষয়ে ছেলে এরিকের মত নিয়েছে আদালত। তবে আদালতে এরিক কী বলেছে তা জানা যায়নি। আদালত আগামী ৬ ফেব্র"য়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ রেখেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার ১৫তম সহকারী জজ শাম্মী আকতারের খাসকামরায় বাবা এইচ এম এরশাদ নাকি মা বিদিশা সিদ্দিকের কাছে থাকবে- এ বিষয়ে মতামত দেয় শাহতাব জারাব এরিক। ২০০৯ সালের ২৭ মে এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা বাদি হয়ে ঢাকার জেলা জজ আদালতে নাবালক সন্তান এরিককে হেফাজতে নেওয়ার জন্য এরশাদকে বিবাদি করে ১৯৮৫ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশের অধীনে মামলাটি করেন। এ মামলায় গত ৫ জানুয়ারি বিচারক এরিককে আদালতে হাজির করার নির্দেশ দেন। সে অনুযায়ী বুধবার তাকে হাজির করা হয়। এরশাদ ও বিদিশা ছাড়াও এ সময় তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। তবে প্রাক্তন স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কথা হয়নি। বিদিশার পক্ষে দু-একজন আত্মীয় উপস্থিত থাকলেও এরশাদের পক্ষে কয়েকশ' সমর্থন আদালত চত্বরে ভিড় করেন। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিয়ে মিছিল করে। গত ৫ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ নিয়ে বাগেরহাটের জাতীয় পার্টির সাংসদ এইচএম গোলাম রেজা সাক্ষ্য দেন। এর আগে গত বছরের ১ নভেম্বর বিচারকের খাসকামরায় সাক্ষ্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। পরে বাদিনীর আইনজীবী আব্দুল মান্নান খান তাকে জেরা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/পিডি/১৭৪৩ ঘ.