২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকসেবীর ক্ষুরে পুলিশ আহত

বগুড়ার দুপচাঁচিয়ায় মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় এক মাদকসেবীর ক্ষুরের আঘাতে আহত হয়েছেন স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

বগুড়া, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়ায় মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় এক মাদকসেবীর ক্ষুরের আঘাতে আহত হয়েছেন স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি (প্রশাসন) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানের এক পর্যায়ে মাদকাসক্ত রুবেলকে পাকড়াও করেন পরিদর্শক মহসীন। এরপর থানার দিকে নিয়ে আসার সময় পকেটে থাকা ক্ষুর বের করে মহসীনের কবজিতে আঘাত করে পালিয়ে যায় রুবেল। তিনি জানান, আহত মহসিন আলীকে প্রথমে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩২৫ ঘ.