ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের বাবা নূরুল ছফা তালুকদার মারা গেছেন।
বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নূরুল ছফার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন।
নূরুল ছফা চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১০৩০ ঘ.
bdnews24