২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা হোস্টেলের সমস্যা চিহ্নিত করতে উপ-কমিটি

ঢাকা নগরীর মহিলা হোস্টেলগুলোর সমস্যা চিহ্নিত করতে এবং কার্যক্রম পর্যবেক্ষণে চার সদস্যের সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা নগরীর মহিলা হোস্টেলগুলোর সমস্যা চিহ্নিত করতে এবং কার্যক্রম পর্যবেক্ষণে চার সদস্যের সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে জিনাতুন নেসা তালুকদারকে আহ্বায়ক করে এই উপ-কমিটি গঠন করা হয়। এক তথ্য বিবরণীতে বলা হয়, ঢাকা শহরের মহিলা হোস্টেলের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমস্যাবলী সরেজমিনে পরিদর্শন করে আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রেবেকা মমিন, নাসরিন জাহান ও আসমা জেরীন ঝুমু। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক উল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/২০৫৮ ঘ.