২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের জন্য পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমাবর সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুরে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম খাদিজা বেগম। রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হঠাৎ পাড়ার আব্দুস সালাম তার স্বামী। খাদিজা বেগমের বাবা চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তি এলাকার বাসিন্দা জিল্লুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সোমবার সকাল ১০টার দিকে তার মেয়ে খাদিজাকে পিটিয়ে গুরুতর আহত করেন সালাম। স্থানীয় লোকজন আহত খাদিজাকে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাকে খবর দেয়। খবর পেয়ে তিনি দুপুরে মেয়েকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। অবস্থার অবনতি হলে বিকালে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৬টায় খাদিজা সেখানে মারা যান। খাদিজার বাবা আরো জানান, দু'বছর আগে খাদিজার সঙ্গে সালামের বিয়ে হয়। তাদের সাত মাসের একটি ছেলে রয়েছে। বিয়ের সময় সালামকে যৌতুক হিসেবে ২০হাজার টাকা দেওয়া হয়। আরো ৫০ হাজার টাকার জন্য সালাম তার মেয়েকে চাপ দিয়ে আসছিলেন। এই টাকা দিতে না পারায় প্রায়ই খাদিজাকে মারধর করতেন সালাম। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী জানান, এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমএসবি/১৯০৫ ঘ.