২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া চিকিৎসকের দুই বছর কারাদণ্ড

রাজধানীর ফকিরাপুল এলাকায় এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফকিরাপুল এলাকায় এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ফকিরাপুল মর্ডান ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে অভিযানে দেবেশ সরকার (৩৩) ও তার সহযোগী মো. মজিব উল্লাহকে (৪৫) গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর একটি দল। ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা ভুয়া চিকিৎসক দেবেশ সরকারকে দুুই বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন, তার সহযোগী মজিব উল্লাহকে জরিমানা করা হয় এক লাখ টাকা। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভুয়া চিকিৎসক দেবেশের ব্যবস্থাপত্র দেওয়ার বৈধ কাগজপত্র না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বসে ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১২২ ঘ.