জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের ছাদ থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে এ ঘটনায় মৃত মুরাদ রহমান (২২) ইংরেজি বিভাগের øাতকোত্তরের ছাত্র ছিলেন।
মুরাদ টাঙ্গাইলের বিন্দুবাসীনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গনি মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুরাদ বিকালে হলের ছাদ থেকে রাস্তার উপর পড়ে যান। সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। ওখানে গেলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান।
বিশ্ববিদ্যালয় চিবিৎসা কেন্দ্রের ডা. রিজওয়ানুর রহমান বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে বলেন, আঘাতের প্রকৃতি দেখে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত পা ফসকে তিনি পড়ে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে মুরাদ ছাদ থেকে পড়ে যান। হাসপাতালে নিলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান।
প্রক্টর আরো জানান, শহীদ সালাম বরকত হলের মাঠে জানাজা শেষে মুরাদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরআরডি/ডিডি/২০৫১ ঘ.
bdnews24