২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুর সদর উপজেলায় বরিশালগামী একটি বাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

মাদারীপুর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় বরিশালগামী একটি বাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাতীবাড়ি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল সরদার ঝিকরহাটি গ্রামের মানিক সরদারের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় আজমেরী পরিবহন নামের যাত্রীবাহী বাসটি সোহেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। আহত হয় তার ভাই রাজিব। এ ঘটনায় স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে প্রায় ১০ গাড়ির কাঁচ ভাংচুর করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৭ ঘ.