গাজীপুর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি স্পিনিং মিলে আগুন লেগে তুলা ও মেশিন পুড়ে গেছে।
শনিবার দুপুরে উপজেলার সফিপুর এলাকার জমজম স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর দমকল বাহিনীর কর্মকর্তা আব্দুস সামাদ জানান, কারখানার ফিডিং সেকশনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩৪ ঘ.
bdnews24