২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। তাড়াইল থানার ওসি মিনহাজ উদ্দিন জানান, শুক্রবার বিকালে তাড়াইলের দিগদাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার সাইজ্জা ডুবাইল বিল এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত ইদিল ভূঁইয়া (৩৫) দিগদাইর গ্রামের বাসিন্দা। তিনি একজন কৃষক। পুলিশ জানায়, ওই এলাকার মোমতাজ উদ্দিন আকন্দ ও মো. সাদেক ভেন্ডার মধ্যে সাইজ্জা ডুবাইল বিলে জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে শুক্রবার বিকাল থেকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়। শনিবার সকালে সাইজ্জা ডুবাইল বিল এলাকায় সাদেক ভেন্ডার পক্ষের লোক ইদিলকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। আহতদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানের অবস্থার অবনতি হলে পাঁচজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪৫২ ঘ.