চুয়াডাঙ্গা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলা পরিষদের রাস্তার পাশ থেকে আব্দুল গনির (৪৮) লাশ উদ্ধার করা হয়। তিনি কলেজপাড়ার আব্দুল গফুরের ছেলে।
আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান জানান, সকালে মুসুল্লিরা মসজিদে যাওয়ার সময় উপজেলা পরিষদের রাস্তার পাশে গনির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহতের ভাই খেদের আলী জানান, ভোরে বাথরুমে যাওয়ার জন্য গনি বাইরে বের হন। তার কাছে একটি টাকার ব্যাগ ছিল। সেটি পাওয়া যাচ্ছে না।
ওসি জানান, গনির নাক দিয়ে রক্ত বের হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে লাশ ময়নাতদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৮ ঘ.
bdnews24