২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে দেওয়াল ধসে শিশুর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে দেওয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটি মাও আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে দেওয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটি মাও আহত হয়েছেন। হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোর পৌনে ৪টার দিকে ১০১ মনেশ্বর রোডে এ ঘটনা ঘটে। “একতলা ভবনের ছাদে টিনশেড ঘরে তারা ঘুমিয়েছিলেন। ভোরে ছাদের পানির ট্যাংকের দেওয়াল ধসে ওই ঘরের ওপর পড়লে ৬ বছর বয়সী ইরা ঘটনাস্থলেই মারা যায়।” পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা মিলন আক্তারকে (৪০) আহত অবস্থায় উদ্ধার করে। তবে তার অবস্থা গুরুতর নয় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৩০ ঘ.