২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালিশে সংঘর্ষ, লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় সালিশে দু’পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় সালিশে দু’পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হন পাঁচজন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভাদুঘর পূবর্পাড়া গ্রামে এ ঘটনায় নিহত হন ছেনু মিয়া (৬০)। আহত বিল্লাল মিয়া (৩৮) রুবেল মিয়া (২২), মানিক মিয়া (১৮), আব্দুল্লাহ নোমান (১৮) ও উজ্জ্বলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানার ওসি আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেেক জানান, ভিটার জমি নিয়ে ভাগ্নে আলাল মিয়ার সঙ্গে একই গ্রামের ছেনুমিয়ার বিরোধ চলছিল। এনিয়ে দু’পক্ষের মধ্যে আগেও কয়েকদফা মারামারি হয়েছে। আগের এক মারামারির ঘটনায় ২০১০ এর মার্চে ছেনু মিয়ার করা মামলায় তার প্রতিপক্ষের লোকজন প্রথমে আটক হলেও পরে জামিন মুক্ত হয়। জমি সংক্রান্ত বিরোধ ও আপোসে মামলাটি নিষ্পত্তির জন্য দু’পক্ষের মধ্যে বৃহম্পতিবার সন্ধ্যায় সালিশ বসে। সালিশের এক পর্যায়ে ছেনু মিয়ার লোকজন সালিশ মুলতবী করে আগামী সোমবার আবার বসার প্রস্তাব করে। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি বেধে যায়। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ছেনু মিয়াসহ ছয় জন আহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে ছেনু মিয়ার মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৫৮ ঘ.