২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-বিদ্যুতে আরো প্রকল্প চায় সংসদীয় কমিটি

বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বাড়াতে আরো প্রকল্প চায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ স¤পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বাড়াতে আরো প্রকল্প চায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ স¤পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার কমিটির এক বৈঠকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ বিদ্যুৎ প্ল্যান্টগুলো দ্রুত মেরামত করে সিস্টেম লস কমিয়ে আনার সুপারিশও করেছে সংসদীয় কমিটি। বিদ্যুৎকে সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত হিসাবে উল্লেখ করে সুপারিশে বলা হয়, সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে ভবিষ্যতে বিদ্যুৎ সমস্যা দূর হবে। বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে দেশে বিনিয়োগের কাক্সিক্ষত পরিবেশ আনতে হবে। কমিটির সভাপতি মোহাম¥দ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম¥দ এনামুল হক, মো. আব্দুল কাদের খান, শেখ ফজলে নূর তাপস, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, জ্বালানি ও খনিজ সচিব মো. মেজবাহ উদ্দিন। বিদ্যুৎ উৎপাদন ‘বৃদ্ধি’ এবং লোডশেডিং ‘সহনীয় মাত্রায় হ্রাস’ পাওয়ায় বৈঠকে কমিটি সন্তোষ প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএন/১৬৫৫ ঘ.