বাগেরহাট, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলায় হরিণের চামড়া ও এক কেজি মাংসসহ এক শিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাবিব খলিফা (৪৫) নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে উত্তর রাজাপুর গ্রামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে বন আইনে একটি মামলা করেছেন বলে শরণখোলা থানার ওসি আব্দুল আজিজ জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, হাবিব সোমবার সুন্দরবনে ফাঁদ পেতে প্রায় চল্লিশ কেজি (এক মণ) ওজনের একটি চিত্রা হরিণ শিকার করে বাড়ি এনে মঙ্গলবার ভোর থেকে মাংস বিক্রি করছিলেন।
এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ হাবিবের বাড়িতে অভিযান চালায়।
ওসি বলেন, হাবিব একজন চিিহ্নত চোরাই হরিণ শিকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ফাঁদ পেতে হরিণ শিকার এবং গ্রামে এনে কেজি দরে মাংস বিক্রির কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬৫৮ ঘ.
bdnews24