চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোেিয়ন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে রাস্তার পাশে থেমে থাকা একটি কভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর ট্রাক চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কভার্ড ভ্যানের চালক।
মঙ্গলবার ভোর রাতে সীতাকুণ্ড থানার বার আউলিয়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন (২২) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নবিয়া বার এলাকার আব্দুর রশিদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক মৃণাল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার আউলিয়া মাজারের উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানকে পেছন থেকে দ্রুত গতিতে এসে ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত হন জাকির।
আশঙ্কাজনক অবস্থায় জাকিরকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত কভার্ড ভ্যান চালক মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫) চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এসএন/আরএ/১৫৪৭ ঘ.
bdnews24