২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ কনস্টেবলের স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর থেকে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর থেকে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে রানু বেগমকে (২৫) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রোববার তাকে কারাগারে পাঠানো হয়। রানু বেগম ঢাকার খিলগাঁও থানার ওয়্যারলেস অপারেটর (পুলিশ আইডি নম্বর- বিপি ৬৮৮৯০২১৭০০) ইসমাইল হোসেন ওরফে খোকনের স্ত্রী। জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিমরাইল মোড় থেকে আটক করার সময় রানুর কাছে থাকা সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রানু বেগমের উদ্বৃতি দিয়ে ওসি দেলোয়ার জানান, সিদ্ধিরগঞ্জ এলাকায় বন্ধুর বাড়িতে আসার কথা বলে রানুকে খিলগাঁও থেকে নিয়ে আসেন তার স্বামী ইসমাইল। শনিবার বিকালে ইসমাইল তার কাছে সিগারেটের প্যাকেটটি রাখতে দিয়ে সটকে পড়ে বলে দাবি করছেন রানু বেগম। পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৪২ ঘ.