পটুয়াখালী, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে ১৯ দোকান পুড়ে গেছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ফেরিঘাট সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বাবুল কাশারী বাপ্পীর বাসনালয় প্লাস্টিক সামগ্রীর দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে সেখানকার স্থানীয় সাংবাদিক গোফরান পলাশ জানান।
আমতলী উপজেলার ফায়ার সার্ভিস থেকে অগ্নিনির্বাপক দল আসার আগেই দোকানগুলো পুড়ে যায়।
আগুনে নুরুল ইসলাম, বারেক হাওলাদার, ফোরকান, সুলতান খাঁ, মোস্তফা, আনসার, সোহেল, উত্তম, বাবুল কাশারী, মোতাহার ঘরামী, মোজাম্মেল, সাইফুল কালা, হানিফ, নিখিল, সোয়েব, ফারুক মিয়া. চাঁন মিয়া, ও শাহজাহান এর দোকান পুড়ে গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও কলাপাড়া পৌর মেয়র এস এম রাকিবুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১২৫৫ ঘ.
bdnews24