২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

চাঁদপুরে মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার চারদিন পর এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

চাঁদপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার চারদিন পর এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় নদীতে নির্মল বর্মনের (৪৫) লাশ পাওয়া যায়। তার বাড়ি উপজেলার মালুপাড়ায়। মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সুমন নামের আরেক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ঘন কুয়াশায় দেখতে না পাওয়ায় একটি লঞ্চের ধাক্কায় জেলে নৌকাটি ডুবে গেলে দুই জেলে নিখোঁজ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩০৮ ঘ.