২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গ্রেপ্তার ৯ শিবিরকর্মী

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের নয় কর্মীকে আটক করেছে সিরাজগঞ্জ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের নয় কর্মীকে আটক করেছে সিরাজগঞ্জ পুলিশ। শুক্রবার ভোররাতে জেলা শহরের কয়েকটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা সাংবাদিকদের জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হলেন- উল্লাপাড়া উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের আব্বাস আলীর ছেলে মামুন হোসেন (২২), বাহিমাল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হাসান (২২), বন্যাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে রশীদুল ইসলাম (১৮), বোয়ালিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুল মতিন (১৮), কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামের বেলাল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (১৮), রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মঞ্জুরুল ইসলাম (১৮), সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর ইছাগ্রামের আকতার হোসেনের ছেলে শফিকুল ইসলামের শফিউল হক শাওন (১৭), হোসেনপুর মহল্লার আবু বকর সিদ্দিকের ছেলে মাসুদ রানা (২১) ও একই গ্রামের আব্দুল্লাহের ছেলে আব্দুর রহমান (২১)। গত ১৮ ডিসেম্বর ঢাকা ও সিলেটে বিক্ষিপ্ত বোমাবাজি ও গাড়ি পোড়ানোর পর থেকে বিভিন্ন জেলায় বিএনপি ও জামায়াতকর্মীদের আটকে অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বিরোধীদলীয় কর্মীরা নাশকতার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৫ ঘ.