ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা কর্নেল শামীম আহসান জগলুলকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়েছে।
একে বলা হয়েছে, জগলুলকে তার মূল কর্মস্থল সেনাবাহিনীতে ফেরত পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া একইদিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার জহিরুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে পদায়নের জন্য ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৩১ ঘ.
bdnews24