২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি

নগরীর পাহাড়তলি থানাধীন জেলেপাড়ায় এক ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলি থানাধীন জেলেপাড়ায় এক ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাত ৩টার দিকে জনতা ব্যাংকের কর্মকর্তা মো. আলেক হোসেনের বাড়ি থেকে ডাকাত দলের সদস্যরা প্রায় সাত ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাতের দিকে মুখোশধারী সাত-আট জনের একটি ডাকাত দল দেয়াল টপকে ওই বাড়ির সীমানায় প্রবেশ করে। তারা ঘরের মূল দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে আলেকের ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল নিয়ে যায়। পাহাড়তলি থানার ওসি নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই তলা ভবনের দ্বিতীয় তলায় ভবন মালিক আলেক থাকেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৭০০ ঘ.