২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর বংশালে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 07:55 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বংশাল থানার ওসি জমির উদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চানখারপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ মিয়া (৪৫) নাজিমুদ্দিন রোডের একটি মেসে থাকতেন। আশেপাশের এলাকায় ফেরি করে চা বিক্রি করতেন তিনি। নিহত সৈয়দ মিয়ার ভগ্নিপতি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ফজরের নামাজের পর চায়ের ফ্লাস্ক নিয়ে মেস থেকে বের হন সৈয়দ। চানখারপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। ওসি জমির উদ্দিন জানান, সৈয়দের বাড়ি হবিগঞ্জের লাখাইলয়ের বাদিকারা গ্রামে। তিনি লাখাইল থানার একটি মারামারি মামলার আসামি। “তার প্রতিপক্ষ শাহজাহান এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিপক্ষ দলের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছি আমরা।” ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/জেকে/১৩৫১ ঘ.