সিরাজগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ছাঁটাই, মালিকপক্ষের নির্যাতন বন্ধ ও নায্য মজুরি প্রদানের দাবিতে সিরাজগঞ্জ শহরে তাঁত শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গত ৪ দিন ধরে এই শিল্পের শ্রমিকরা ধর্মঘট করছে।
সোমবার দুপুরে সহস্রাধিক শ্রমিক এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সিরাজগঞ্জ জেলা বসদের সমন্বয়ক নবকুমার কর্মকারের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবকুমার কর্মকার সমাবেশে বলেন, প্রতিদিন ১৬-১৮ ঘণ্টা কাজ করার পরও উৎপাদিত প্রতি পিস কাপড়ে শ্রমিকরা মজুরি পান মাত্র ১৫ টাকা। এতে গড়ে প্রতিদিন আয় হয় মাত্র ১৫০ টাকা। এ আয়ে সংসার চালানো খুব কষ্টকর।
প্রতি পিস কাপড়ের মজুরি ২০ টাকা, ঈদ বোনাস ও বিশেষ সরকারি ছুটির দিনে কারখানা বন্ধ রাখার দাবি জানানো হয় সমাবেশে।
সমাবেশে শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১০০ ঘ.
bdnews24