চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরিচ্ছন্ন পরিবেশে খারার তৈরি ও পরিবেশনের জন্য বন্দরনগরীর সাতটি রেস্তোরাঁকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক জুবায়ের আহম্মেদ নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন। র্যাব-৭ এর একটি দল এতে সহায়তা করে।
জুবায়ের আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে সাত প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে সেজান রেষ্টুরেন্টকে ৫০ হাজার টাকা, আশন রেষ্টুরেন্টকে ২৫ হাজার টাকা, শাহ আমানত রেষ্টুরেন্টকে ১৫ হাজার টাকা, নিউ বরিশাল রেষ্টুরেন্টকে ২৫ হাজার টাকা, ক্যাফে শাপলা বিরানী হাউজকে ১০ হাজার টাকা, নিউ চিটাগাং রেষ্টুরেন্টকে ৪০ হাজার ও নিউ ওরিয়েন্ট রেষ্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/২০৩১ ঘ.
bdnews24