ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে দেশের কয়েকটি জেলায় গত দু’দিনে ১১ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে রয়েছে রংপুর দুইজন, ঠাকুরগাঁও আটজন এবং যশোরে একজন।
এছাড়া রংপুরে গত এক সপ্তাহে শীতজনিত রোগে মোট ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা গেছে।
প্রচ- ঠা-া ও হিমেল হাওয়ায় উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিস্তীর্ণ এলাকার জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
এদিকে বিভিন্ন জেলায় বোরো বীজতলাও ক্ষতির মুখে পড়েছে। শৈত প্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকলে এ ক্ষতি ব্যাপক হতে পারে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
প্রচ- শীতে উত্তর জনপদের মানুষ নিতান্ত কাজ ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছে না। মাঠে কাজ করা দিনমজুর শ্রেণীসহ নি¤œ আয়ের মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
শনিবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল যশোরে, ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিন রাজশাহী অঞ্চলসহ পাবনা, সৈয়দপুর, দিনাজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, খেপুপাড়া এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করে বলে আবহাওয়া অফিস জানায়।
ঢাকার আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। রোববারও তা অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির উন্নতি ঘটবে সোমবার থেকে।
“উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তার ঘটায় গত দু’দিন আগে উত্তরাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়। এখন তা মাঝারি রূপ নিয়েছে। তবে তাপমাত্রা আর কমার আশঙ্কা নেই,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধির পাঠানো সংবাদ-
পঞ্চগড়: জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ইতোমধ্যে সরকারিভাবে এক হাজার তিনশ’ এবং বেসরকারি সংস্থা আরডিআরএস ও ব্র্যাকের মাধ্যমে কয়েকশ’ কম্বল বিতরণ করা হয়েছে।
ত্রাণ মন্ত্রণালয়ে আরো সাত হাজার কম্বল চাওয়া হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনে উত্তরে হিমেল হাওয়া ও কুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক খ ম আরিফুর রহমান বলেন, আগের তুলনায় শীতজনিত রোগে আক্রান্তরা হাসপাতালে বেশি আসছে। গত ৩ দিনে ৫০ জনের মতো শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শীত ও কুয়াশার কারণে বোরো বীজতলা হুমকিতে রয়েছে। সতর্ক থাকতে এবং প্রয়োজনে কৃষি বিভাগের পরামর্শ নিতে বলেছেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলিমুজ্জামান।
তবে এখনো বীজতলা নষ্ট হওয়ার সেরকম খবর আসেনি বলে তিনি জানান।
সদরের চানপাড়ার কৃষক নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সূর্য দেখা না যাওয়া পর্যন্ত বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন তিনি।
দিনাজপুর: দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আশিকুর রহমান জানিয়েছে, শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শীতার্ত মানুষের জন্য ত্রাণ মন্ত্রণালয়ে ২০ হাজার কম্বল, ৩০ হাজার শাড়ি ও লুঙ্গি, ২০ হাজার চাদর এবং শিশুদের জন্য ৩০ হাজার শীতবস্ত্র চেয়েছেন বলে জানান জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ।
রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিউমোনিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় হাসপাতালে অতিরিক্ত ডাক্তার নিয়োগ করা হয়েছে।
তিনি বলেন, শীতজনিত রোগে শুক্র ও শনিবার এই হাসপাতালে ১৪ দিন ও দু’মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
এনিয়ে ওই হাসপাতালে এক সপ্তাহে ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
শীতজনিত রোগের মধ্যে কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট, ভাইরাস জ্বর উল্লেখযোগ্য।
রংপুরের সহকারী আবহাওয়াবিদ এমদাদ হোসেন জানান, শনিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরো কমতে পারে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোকলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা সদরসহ আট উপজেলায় সাড়ে পাঁচ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। ২/১ দিনের মধ্যে তা বিতরণ করা হবে ।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঠা-াজনিত রোগে বৃহস্পতিবার থেকে ৭২ ঘণ্টায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঁচ শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে।
শনিবারেই শীতজনিত রোগে আক্রান্ত অন্তত ১০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শীতের কারণে অধিকাংশ শিশু পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
ঠাকুরগাঁওয়ে শুক্রবার রাত থেকেই বৃষ্টির ফোঁটার মতো ঘন কুয়াশা ও ঠা-া বাতাস বইছে। শনিবার সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি।
জেলা ত্রাণ কর্মকতা আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই হাজার ৯১৮টি কম্বল তিন পৌরসভা ও পাঁচ উপজেলায় বিতরণের জন্য পাঠানো হয়েছে।
বগুড়া: জেলা কৃষি বিভাগের উপপরিচালক আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শীত আরো কয়েকদিন অব্যাহত থাকলে বীজতলার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বগুড়ায় এক লাখ ৮২ হাজার হেক্টর জমিতে ইরি বোরো চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত আট হাজার ৯০ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে।
ধুনটের গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আব্দুর রব্বানি ও বগুড়া সদরের নারূলী এলাকার মিনহাজ প্রামাণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত কয়েকদিনের শীতে আগাম বীজতলা লাল হচ্ছে এবং কুঁকড়ে যাচ্ছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক ড. মোহাম্মাদ হোসেন ম-ল জানিয়েছেন, শীতের তীব্রতার কারণে অনেক সময় বীজতলা নষ্ট হয়ে যায়। এজন্য বীজতলার উপরে রাতের বেলায় পলিথিন দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা উচিত।
রাজশাহী: রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার জেলায় সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের মধ্যে সর্বনি¤œ।
ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠা-াজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।
রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান খান বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শৈতপ্রবাহ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই হাসপাতালে শীতজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তিনি শিশুদের বিশেষ যতœ করার পরামর্শ দিয়েছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে গত কয়েকদিন সূর্য দেখা যায়নি। নদী তীরবর্তী ও চরাঞ্চলে নিম্ম আয়ের মানুষগুলো সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। আক্রান্ত হচ্ছে বিভিন্ন শীতজনিত রোগে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রচ- শীতে নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানী, শ্বাসকষ্ট ও ঠা-াজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রায় ছয় হাজার কম্বল পাওয়া গেছে। এরই মধ্যে সেগুলো জেলার নয়টি উপজেলায় বিতরণ শুরু হয়েছে।
যশোর: যশোরের আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় শনিবার ছিল দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিন এ আবহাওয়া বিরাজ করবে।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা ৩৮ বছরের রেকর্ড।
১৯৭২ সালে জানুয়ারি মাসে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
প্রচ- ঠা-ায় শুক্রবার রাতে যশোরে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনির হাসান।
তিনি জানান, পরিচয়হীন এই মানসিক প্রতিবন্ধীর লাশ শহরের সার্কিট হাউজের সামনে যাত্রী ছাউনিতে পাওয়া যায়।
ঠা-ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছে চাষিরা। কোনো কোনো স্থানে বীজতলা হলুদ হয়ে গেছে।
যশোর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ হেমায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার আগেভাগেই তাপমাত্রা বেশ নিচে নেমে গেছে এবং তা বেশিদিন স্থায়ী হচ্ছে। ফলে বোরো চাষ এবার একটু দেরিতে হবে এই অঞ্চলে।”
শীতে বোরোর বীজতলা কিছুটা ক্ষতি হচ্ছে বলে তিনি জানান।
কৃষি বিভাগ চাষীদের সন্ধ্যায় বীজতলায় স্যালো মেশিনের পানি দিতে এবং সকালে ওই পানি বীজতলা থেকে বের করে নিতে পরামর্শ দিয়েছে।
নওগাঁ: গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে এখানে মাঝে-মধ্যে সূর্য্যে মুখ দেখা গেলেও শীতের তীব্রতা ক্রমান্বয়ে বেড়েছে। মানুষ সহজে ঘর থেকে বের হচ্ছে না। তীব্র শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সর্দি, কাশিসহ ঠা-াজনিত নানা রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।
দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে। মধ্যবিত্তরা শহরের পুরাতন গরম কাপড়ের হাটে ভিড় করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৩১ ঘ.
bdnews24