২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোরণের ভেতর তরুণের লাশ

রাজধানীর মিরপুরে একটি তোরণের ভেতর এক তরুণের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে একটি তোরণের ভেতর এক তরুণের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তিনি হত্যাকাণ্ডের শিকার, না আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। শুক্রবার সকালে মিরপুর ১০ নম্বর গোলচক্করের কাছে একটি তোরণের ভেতরে লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। এই বছরের শুরুতে মিরপুর শের-ই বাংলা নগর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে তোরণটি তৈরি করা হয়। লোহার পাইপ দিয়ে নির্মিত তোরণটি এখনো রয়েছে। মিরপুর থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তোরণের উত্তর দিকের অংশের ভেতরে লাশটি ঝুলছিলো। “তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, না আত্মহত্যা করেছে, তা ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাবে না,” বলেন তিনি। ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২০১৩ ঘ.