২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় যুবককে জবাই

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে গলাকেটে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

সাভার, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে গলাকেটে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার সকালে পূর্ব কলতাসূতী এলাকায় রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, ওই যুবকের গলা কাটা ছিলো। দেহেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরনে জিন্সের প্যান্ট, চেক শার্ট ও কালো রংয়ের কোট রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪১ ঘ.