২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে রদবদল

পুলিশের প্রশাসনের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি), উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) পর্যায়ের আট কর্মকর্তার পদে রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের প্রশাসনের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি), উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) পর্যায়ের আট কর্মকর্তার পদে রদবদল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ রদবদল করেছে। এদের মধ্যে পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে কর্মরত অতিরিক্ত আইজি নাইম আহমেদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে। সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আমির উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি এবং উত্তরা এপিবিএন’র ডিআইজি নাজমুল হককে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে। উপ-মহাপরিদর্শকদের মধ্যে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. আমিনুল ইসলামকে ঢাকা সিআইডি’র ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. মনিরুজ্জামানকে উত্তরা এপিবিএন’র ডিআইজি পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপ-মহাপরিদর্শকদের দুজনকেই উপ-মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে র‌্যাবের পরিচালক পদে প্রেষণে নিয়োজিত মেজবাহ উদ্দিনকে পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক এবং ঢাকা সিআইডি’র অতিরিক্ত ডিআইজি ইকবাল বাহারকে পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭২০ ঘ.