২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রভাষক কারাগারে

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের ইংরেজির প্রভাষক আব্দুল্লাহ খানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের ইংরেজির প্রভাষক আব্দুল্লাহ খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার রাতে আব্দুল্লাহকে (৩১) গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানো হয়। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, একই কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী (১৭) আব্দুল্লাহর কাছে প্রাইভেট পড়ত। এই শিক্ষক মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। মেয়েটি ঘটনাটি কথা প্রসঙ্গে এক বান্ধবীকে জানালে পরে তার বাবা-মাও জানতে পারেন। পুলিশ কর্মকর্তা আরো বলেন, রোববার রাতে মেয়েটি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে শ্রীনগর থানায় আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১১ ঘ.