২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসের কুচকাওয়াজে থাকছেন না রাষ্ট্রপতি

স্বাস্থ্যগত কারণে এবার বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম নেবেন না রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দিতেও যাবেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যগত কারণে এবার বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম নেবেন না রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দিতেও যাবেন না তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন। কুচকাওয়াজে সালাম না নিলেও রাষ্ট্রপতি বিজয় দিবসে ফুল দিতে স্মৃতিসৌধে যাবেন বলে প্রতিমন্ত্রী জানান। ১৬ ডিসেম্বর বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রাষ্ট্রপতি চান সব ক’টি অনুষ্ঠানেই যোগ দিতে। কিন্তু তিনি এত দীর্ঘ সময় অপেক্ষা করে কুচকাওয়াজের সালাম নিতে পারবেন না।” বিজয় দিবসে রাষ্ট্রপতির পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালাম গ্রহণ করবেন। ১৪ ডিসেম্বর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও রাষ্ট্রপতির পক্ষে ফুল দেবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৩০ ঘ.