২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছাড়া হাসপাতাল নয়’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের দিনেই দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রের অগ্নি নির্বাপণ ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা ছাড়া আর কোনো হাসপাতাল স্থাপনের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকের সভাপতিত্বে সোমবার মন্ত্রণালয়ের এক পর্যলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। একই দিন দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারগুলোতে অগ্নি নির্বাপণে কী ব্যবস্থা রয়েছে তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত এই আদেশে বলেছে, আগামী বছরের ২৮ ফেব্র“য়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রতিবেদন আকারে বিষয়টি আদালতে জানাতে হবে। কলকাতায় হাসপাতালে অগ্নিকাণ্ডে বহুসংখ্যক প্রাণহানি হয়েছে- বাংলা দৈনিক সমকালে প্রকাশিত এ ধরনের একটি প্রতিবেদন নজরে আসার পর আদালত এই আদেশ দেয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন। ‘ প্রতিরোধ ব্যবস্থা ছাড়া হাসপাতাল নয়’ সোমবারই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে অগ্নি নির্বাপণ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে এক পর্যালোচনা সভা হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়। এতে বলা হয়, অগ্নিকাণ্ড প্রতিরোধে যথাযথ ব্যবস্থা ছাড়া আর কোনো হাসপাতাল স্থাপনের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। পুরনো হাসপাতালগুলোর অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থাও নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের আওতায় আনার সিদ্ধান্ত হয় সভায়। এছাড়া যেসব হাসপাতালে এ ব্যবস্থা নেই তাদের দ্রুত তা স্থাপন করতে হবে। অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত থাকতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে নোটিসও দেবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আফম রুহুল হক সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা. মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য সচিব মুহাম¥দ হুমায়ুন কবির, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/কেকেআই/পিডি/২১৪৩ ঘ.