২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঠির আঘাতে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ৩

তুচ্ছ ঘটনা নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

লালমনিরহাট, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। রোববার সন্ধ্যায় উত্তর বত্রিশ হাজারী গ্রামে এ ঘটনায় নিহত হন প্রফুল্ল কুমার রায় (৭৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিবেশী অঞ্জলি পাটনীর মুরগী প্রফুল্লর আলু ক্ষেত নষ্ট করলে সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অঞ্জলির বাবা হরগোবিন্দ পাটনী ওরফে শূন্য, মা কোলো বালা পাটনী লাঠিসোঁটা নিয়ে প্রফুল্লকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয়রা অঞ্জলি (৩০), কোলো বালা পাটনী (৫০) ও শূন্যকে (৫৫) ধরে পুলিশে দেয়। কালীগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/২০৪৮ ঘ.