২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদসহ জামায়াতের সাত নেতা-কর্মী কারাগারে

জামায়াতে ইসলামীর এক নায়েবে আমীর ও এক সাংসদসহ সাত নেতা-কর্মীকে পৃথক দুই মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর এক নায়েবে আমীর ও এক সাংসদসহ সাত নেতা-কর্মীকে পৃথক দুই মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।্হনংঢ়;্হনংঢ়; এরা হলেন- নায়েবে আমীর এ কে এম নজির আহমেদ, কক্সবাজারের ২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের জামায়াত সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদ, আবদুর রহমান, রফিউদ্দিন আহমেদ, এ টি এম মাসুম, রফিকুন্নবী, আবদুর রহমান মুসা। গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় জামিনের আবেদন নাকচ করে রোববার তাদের জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। এদিন দুপুরে তারা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। হাকিম কেশব রায় চৌধুরী ও শাহরিয়ার মাহমুদ আদনান তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মৎস্য ভবন, কাকরাইল, পল্টন, দৈনিক বাংলা, আরামবাগ এলাকায় পুলিশের কাজে বাধা, ভাংচুর এবং বিস্ফোরণের অভিযোগে রমনা ও পল্টন থানায় পুলিশ পৃথক চারটি মামলা করে। মামলাগুলোর দুইটিতে আসামি দেখানো হয় কারাগারে পাঠানো সাতজনকে। আসামিদের পক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাকসহ কয়েকজন শুনানিতে অংশ নেন। দুই মামলায় শুর“ থেকেই তারা পলাতক ছিলেন। গত ২৬ অক্টোবর তারা হাইকোর্টে আত্মসমর্পণ করে ছয় সপ্তাহের জমিন পান। গত বৃহষ্পতিবার তাদের এই জামিনের মেয়াদ শেষ হয়। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা আটক রয়েছেন। এরা হলেন- দলের আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং দুই সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামার“জ্জামান ও আব্দুল কাদের মোল্লা। এদের মধ্যে সাঈদীর বির“দ্ধে ইতিমধ্যে অভিযোগ গঠন করেছে আš-র্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০২৬ ঘ.