২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দের ইউএনও তাৎক্ষণিক প্রত্যাহার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ লোকমান আহাম্মদকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

রাজবাড়ী, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ লোকমান আহাম্মদকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরের পর তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা সাহানা বারী। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। সৈয়দা সাহানা বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষরিত একটি ফ্যাক্সবার্তায় লোকমান আহাম্মদকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। “রোববার বিকালে সদরের ইউএনও এরাদুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে,” বলেন তিনি। এরাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি দায়িত্ব গ্রহণ করে কাজ শুরু করেছেন। গত ২৪ অক্টোবর লোকমান আহাম্মদ গোয়ালন্দের ইউএনও হিসেবে যোগদান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৫ ঘ.