২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে সোয়েটার কারখানা বন্ধ

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনে বিদেশি মালিকানাধীন একটি সোয়েটার তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 10:31 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

সাভার, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনে বিদেশি মালিকানাধীন একটি সোয়েটার তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার সকালে শ্রমিক অসন্তোষের মুখে ইতালির হেলিকন (বিডি) লিমিটেড কারখানাটি বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। আশুলিয়া থানার ওসি শেখ মো. বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ কারখানায় প্রায় ১৪শ শ্রমিক রয়েছে। ডলারের হিসাবে শ্রমিকদের বেতন টাকায় দেওয়া হয়। ডলারের দাম বেড়ে যাওয়ায় শ্রমিকরাও সে অনুপাতে তাদের বেতন বাড়ানোর দাবি জানায়। কিন্তু তাদের দাবি না মানার কথা জানালে শ্রমিকরা আরো কয়েকদফা দাবি জানালে কর্তৃপক্ষ সকালে কারখানা বন্ধের নোটিশ দেয়। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষর (বেপজা) উপ-মহাব্যবস্থাপক আশরাফুল কবীর জানান, বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬২৭ ঘ.