২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে আগুনে পুড়েছে ১৫ দোকান

চট্টগ্রামের মিরসরাই থানা এলাকার একটি বাজারে ১৫টি দোকান আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই থানা এলাকার একটি বাজারে ১৫টি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মিরসরাইয়ের আবুরহাট বাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে দমকল বাহিনী। সীতাকুণ্ড দমকল বাহিনীর কর্মকর্তা মুনায়েম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ১৫টি আধাপাকা দোকান ঘর পুড়ে যায়। তিনি জানান, পুড়ে যাওয়া দোকানের মধ্যে দুটি খাবারের দোকান, তিনটি ডিপার্টমেন্টাল স্টোর, তিনটি মোবাইল মেরামতের দোকান, একটি সেলুন, চারটি রিকশা গ্যারেজ এবং দুইটি ডেকোরেটার্সের দোকান রয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/কিউএইচ/আরএ/১৩০২ ঘ.