২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে আহত ২

যশোরের গোগা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

বেনাপোল (যশোর), ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের গোগা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী আহত হয়েছে। শুক্রবার ভোররাতে বেনাপোল থেকে ১০ কিলোমিটার দক্ষিণে গোগা সীমান্তের ওপারে পিপলি সীমান্তের কাছে বিএসএফের গুলিতে মনির হোসেন (৩৫) ও আশানুর রহমান (৩০) আহত হন। মনির ও আশানুরের বাড়ি যশোরের শার্শা উপজেলার গোগা গাজিপাড়া গ্রামে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র গোগা ফাঁড়ির নায়েক সুবেদার শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, এক দল গরু ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে ভারতে গরু কিনতে যায়। ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মনিরের মাথায় এবং আশানুরের পিঠে গুলি লাগে। মনির ও আশানুরের সঙ্গীরা দুজনকই আহতাবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২২০৩ ঘ.